জাতীয়

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৮:২২ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তবে দলীয় সূত্রে জানানো হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের জন্য তারা আপাতত শপথ নিচ্ছেন না।

আরও খবর

Sponsered content