সারাদেশ

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন সম্পন্ন, সভাপতি মামুন ও সম্পাদক ফরায়েজী নির্বাচিত

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ , ১২:২৩:০০ প্রিন্ট সংস্করণ

উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬–২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) শহরের রাজাঝির দিঘির পাড়ে সংগঠনের কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান মুনির উদ্দিন।

সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ হারুন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম (শাহ শহীদ)।

এর আগে সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্দিক আল মামুন এবং সঞ্চালনা করেন ওমর ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং উদ্বোধক ছিলেন মহাসচিব কাদের গণি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খাঁন নয়নসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content