প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১২:১২:৩৩ প্রিন্ট সংস্করণ
দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলামের মা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ শনিবার এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দিলারা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণা নারী হিসেবে মরহুমা দিলারা বেগম প্রতিবেশীদের নিকট পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় দিলারা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
জানা গেছে, দিলারা বেগম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তারিকুল ইসলাম জানান, বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হবে।















