সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রল বিক্রির সময় তেলবাহী লরি আটক

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ৩০ মার্চ ২০২৬ , ৯:৫৫:৫৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামে স্থানীয় জনতা লরিটি আটক করে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্রাক দেবহাটা উপজেলার একটি পেট্রল পাম্পে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথে গাভা এলাকায় সড়কের ওপর তেল বিক্রির সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল পরিবহনের বৈধ কাগজপত্র না পাওয়ায় লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content