সারাদেশ

সাতক্ষীরার তালায় গোপালপুর খালে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

  সাতক্ষীরা প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ১০:২১:১৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার তালায় মাছ ধরতে গিয়ে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার গোপালপুর স্লুইস গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত ঝনু সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে খালে যান শওকাত সরদার। বিকেলে খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরেক স্থানীয় বাসিন্দা সুমন রায় গণেশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শনের সময় মরদেহের পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরও খবর

Sponsered content