সারাদেশ

সাতক্ষীরায় অকাল বৃষ্টিতে বোরো ধান ঝুঁকিতে, দুশ্চিন্তায় কৃষক

  সাতক্ষীরা প্রতিনিধি: ৩০ এপ্রিল ২০২৬ , ২:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরায় লঘুচাপের প্রভাবে অকাল বৃষ্টিতে বোরো চাষিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। জেলায় ধান কাটা শুরু হলেও সাম্প্রতিক ২১ মিলিমিটার বৃষ্টিতে মাঠের ধান ভিজে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

সাতক্ষীরা খামারবাড়ির তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৮২ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কৃষি বিভাগ চাষিদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে।

কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, “বৃষ্টি অব্যাহত থাকলে ধানের ক্ষতি বাড়তে পারে। তাই কৃষকদের দ্রুত ফসল সংগ্রহের আহ্বান জানানো হচ্ছে।”

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক দ্রুত ধান কাটতে মাঠে নেমেছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে মাড়াই ও শুকানোর কাজে বিঘ্ন ঘটছে।

কৃষি বিভাগ জানিয়েছে, মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

আরও খবর

Sponsered content