সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  সাতক্ষীরা প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৬ , ৯:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর জজ কোর্ট চত্বরে স্বাস্থ্য পরীক্ষা, লিগ্যাল এইড মেলা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

এছাড়াও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও চিফ লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রোটারি ক্লাবের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহণ সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

Sponsered content