প্রচ্ছদ

সারিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আটক: ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ১১:২৪:১৪ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ৭১৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) দুপুরে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

আটককৃতরা হলেন—সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি শিল্পপাড়ার রতন প্রামানিকের স্ত্রী পপি বেগম (২৮), পিয়ার উদ্দিনের স্ত্রী রত্না আক্তার (২৪) এবং হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে মনিরুল ইসলাম (২৩)।

অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও নগদ ১৮ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সমর চন্দ্র আচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content