সারাদেশ

সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ৪ মার্চ ২০২৬ , ৯:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

বুধবার (০৪ মার্চ ২০২৬) সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টার-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, “গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না—সে প্রশ্ন আজ নতুন করে সামনে এসেছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দলীয়করণ করা হচ্ছে।”

তিনি বাংলাদেশ ব্যাংক-এ স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমাদের সামনে আরেকটি গণতান্ত্রিক লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। তবে এবার আমরা কোনো ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামবো।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা একটি গণঅভ্যুত্থান করেছি। কিন্তু সেই অভ্যুত্থানের পরবর্তী করণীয় নির্ধারণে আমরা অনেক ভুল করেছি। এরই ফল হিসেবে আজ দেশ এই বেহাল দশার মধ্যে পড়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content