আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় আনিসুল-পলক গ্রেপ্তার

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ , ১:০৫:১১ প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে চালক মো. মামুন হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন গত ৩০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এদিন শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের উপরে আন্দোলনে অংশ নেন মামুনসহ কয়েকজন। মিছিল চলাকালে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।এতে শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন মামুন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন মামুন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত বছরের ২১ জানুয়ারী যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

আরও খবর

Sponsered content