সারাদেশ

হবিগঞ্জে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের নবায়ন কমিটি গঠনে প্রস্তুতি সভা

  হবিগঞ্জ সংবাদদাতা ৬ জুন ২০২৬ , ৮:২০:২৫ প্রিন্ট সংস্করণ

 

মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ হবিগঞ্জ জেলা শাখার নবায়ন কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সভা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের বেবিস্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী, কার্যকর ও গতিশীল কমিটি গঠন সময়ের দাবি। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে প্রস্তাবিত ও বর্তমান কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হতে যাওয়া তরুণ ও অভিজ্ঞ মানবাধিকারকর্মীরা অংশ নেন।

সভায় আগামী স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, “মানবাধিকার কোনো দয়া নয়, এটি মানুষের মৌলিক ও জন্মগত অধিকার। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড অতীতেও শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করেছে। নবায়ন কমিটির মাধ্যমে সেই কার্যক্রম আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content