আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নির্বাচনী উঠান বৈঠক করেছে মহিলাদল। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর মহিলাদলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুন্ডু পৌর মহিলাদলের সভাপতি রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী, উপজেলা মহিলাদলের সভাপতি সেলিনা খাতুন ও সাধারণ সম্পাদক সালমা খাতুন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানানো হয়।