মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৩০ মার্চ ২০২৬ , ২:৫১:৫১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হিলিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম ওই এলাকার বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
তিনি জানান, রাত প্রায় ৩টার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মাকে খবর দেওয়া হলে তারা থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া সম্পন্ন করে দিনাজপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।




















