সারাদেশ

হিলি-জয়পুরহাট সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ, দুই ঘণ্টা ভোগান্তি

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ৪:২৭:৩০ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাটের ভীমপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভাড়া নিয়ে বিরোধের জেরে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিলি স্থলবন্দর থেকে ঢাকাগামী বাস চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কে ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর

Sponsered content