প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৩:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় মঙ্গলবার (২৬ আগস্ট) ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শামিম বক্ত। সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন মারজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরী, ব্যবসায়ী আকতার উদ্দিন নাদির, কামাল বক্স, সাংবাদিক রাশেদুল হোসেন সোয়েব, ব্যবসায়ী কাজী জয়নুল হক, মো. আখতার উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী এ ইসলামী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে শিক্ষকরা কঠোর পরিশ্রম করে শিক্ষা দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সফলতা দেখে তারা অত্যন্ত আনন্দিত।
মাদ্রাসার সভাপতি শামিম বক্ত জানান, বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ২৩০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এলাকার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। তিনি মাদ্রাসার অগ্রগতি ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন এবং সবসময় খেদমতে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।















