আইন-আদালত

হেরোইনের মামলায় দুই ‎আসামির যাবজ্জীবন

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ১:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে হেরোইন উদ্ধারের মামলায় আসামি ইমরান ও রবিনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। ‎রায়ে একই সঙ্গে আসামি সানজিদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেছেন।

‎‎সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম (কাইয়ুম) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পারে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ইমরান ও রবিনকে আটক করে। বেবি ও সানজিদা নামে দুই নারী পালিয়ে যায়। ইমরান ও রবিনের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

‎‎এ ঘটনায় ওইদিনই যাত্রাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন জনি মামলাটি দায়ের করেন।

‎মামলাটি তদন্ত করে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও সানজিদাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই মুকিত হাসান। তবে বেবির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।

‎২০১৯ সালের ২৭ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আরও খবর

Sponsered content