জাতীয়

৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:১৮:০৭ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন বলেও জানান সালীম আহমাদ খান।

 

আরও খবর

Sponsered content