প্রচ্ছদ

বাঘায় সাদেক হত‍্যার প্রধান আসামীসহ আটক ৪

  বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ ১০ জুন ২০২৫ , ১:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘায় সাদেক হত‍্যার প্রধান আসামীসহ চারজনকে আটক করেছে বাঘা পুলিশ।সোমবার (৯জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা সূত্র জানা যায়,চলতি বছরে গত(১৩মে) দিবাগত রাতে আনুমানিক ১২ ঘটিকার দিকে বাঘা উপজেলার ন‍ওটিকা আরিফপুর গ্রামের মৃত মোহাম্মদের ছেলে সাদেক আলী (৪৫) হত‍্যার আসামী কামাল হোসেন (৫০)কে আটক করে পুলিশ। অভিযুক্ত কামাল হোসেন দুর্ধর্ষ ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা সহ ডাকাতি মামলা রয়েছে। একাধিক বার জেলও খেটেছেন তিনি।

এছাড়া বাঘা থানা পুলিশ পৃথক পৃথক বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর-৩২/২৫ (বাঘা) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাগসায়েস্তা গ্রামের আব্দুল করিমের স্ত্রী আজমিরা।পারিবারিক – ৪/২৪ মামলার পরোয়ানভূক্ত আসামী আলাইপুর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৬) বাঘা থানা মামলা নং-১০ তারিক এজাহারনামীয় আসামী শাহাপুর(মাষ্টারপাড়া) গ্রামের সাজেদারের ছেলে জাকির হোসেনকে আটক করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) সুপ্রভাত জানান,মঙ্গলবার(১০ জুন) সকালে আসামীদের স্কট দিয়ে কোর্ট পুলিশ পরিদর্শক সদর কোর্ট রাজশাহী উদ্দেশ্যে বাহির দেয়া দেওয়া হয়েছে।

হাবিল উদ্দিন / এমআই

আরও খবর

Sponsered content