খেলাধুলা

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় নকলের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

  মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৫ , ৭:০৫:৫৫ প্রিন্ট সংস্করণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় নকলের অভিযোগে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এ বহিষ্কারের আদেশ দেন।

বহিষ্কৃতদের মধ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ২ জন এবং চর বারুইটারী আলিম মাদ্রাসার ৪ জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন—ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আলতাফ হোসেন জানান, তল্লাশিতে ৫ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন এবং ১ জনের কাছে নকল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “অসদুপায় অবলম্বনের দায়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content