রাজনীতি

ছাত্রশিবিরের ঘোষণা: রাজধানীসহ সারা দেশে বৃহস্পতিবার বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি

  শাহজাহান বসুনিয়া ১২ নভেম্বর ২০২৫ , ৮:২১:১২ প্রিন্ট সংস্করণ

‘জুলাই হত্যাকাণ্ডসহ’ সব গণহত্যার বিচার নিশ্চিত করা, ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক চলমান নাশকতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ গণমাধ্যমকে এই কর্মসূচির বিস্তারিত জানান। শিবিরের ঘোষণা অনুযায়ী, আগামীকাল (১৩ নভেম্বর) কর্মসূচি দুই ধাপে অনুষ্ঠিত হবে।

১. বিক্ষোভ মিছিল ও সমাবেশ (সকাল ৭টা): মিছিলটি সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে শুরু হবে। এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

২. অবস্থান কর্মসূচি: বিক্ষোভ মিছিল শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এসব স্থান হলো: উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলী, মিরপুর ১০, ধানমণ্ডি ৩২, সায়েন্সল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী, ও চিটাগাং রোড।

এছাড়া, দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশের ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতার প্রতি আওয়ামী নাশকতামূলক কর্মকাণ্ড ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content