সারাদেশ

সাংবাদিকতার সততা সমাজকে অপরাধমুক্ত করতে পারে: মিফতাহ সিদ্দিকী

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১৬ নভেম্বর ২০২৫ , ১২:১২:২৭ প্রিন্ট সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সমাজে সাধারণ মানুষের মাঝে বিবেকবোধ জাগ্রত করতে সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সাংবাদিকতা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে করা হয়, তবে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সেই প্রভাবই অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়তা করে।

 শনিবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে দৈনিক শুভ প্রতিদিন-এর নবনিযুক্ত নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলমকে আরটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিফতাহ সিদ্দিকী আরও বলেন, “সিলেটের সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে এখানকার সাংবাদিকরাই দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যাতে হারিয়ে না যায়, সে জন্য পত্র–পত্রিকাগুলোতে এমন প্রতিবেদন আরও বাড়াতে হবে। এতে সাংবাদিকতার মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে।”
তিনি ফয়ছল আলমের প্রশংসা করে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে যে সাংবাদিকতা করা হয়, সেটাই প্রকৃত সাংবাদিকতা। ফয়ছল আলম সেই পথ অনুসরণ করেই নিজের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করেছেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট মেট্রোপলিটন জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালিক বীর প্রতীক, লেখক–গবেষক ড. মোস্তাক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ–সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি হুমায়ূন কবির লিটন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ এর ব্যুরো প্রধান আহমদ মারুফ, ইনকিলাবের ব্যুরো প্রধান ফায়সাল আমিন, জনকণ্ঠ ও নিউ নেশনের ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার ও বণিক বার্তার ব্যুরো প্রধান নূর আহমদ, ব্যাংক কর্মকর্তা ফয়সল আহমদ, ভোরের ডাকের ব্যুরো প্রধান এম এ হান্নান, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান হাফিজ, কনটেন্ট ক্রিয়েটর আবদুর রহমান হীরা, আমার দেশ এর ফটোগ্রাফার শহিদুল ইসলাম, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সাংবাদিক ঈসা তালুকদারসহ অনেকে।

আরও খবর

Sponsered content