সারাদেশ

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৬:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। রবিবার (৩০নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক এদিন বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহির ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় নিজেদের বাসায় থাকতেন তিনি। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানান, তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় পথচারীরা এবং তার বাবাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

আরও খবর

Sponsered content