জাতীয়

শিল্পপতি রোটারিয়ান ড. আনিস মারা গেছেন

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৮:০১:১০ প্রিন্ট সংস্করণ

বিশিষ্ট শিল্পপতি, কানাডিয়ান শোকেস লিমিটেড এবং ইস্টার্ন ওভারসিজ শিপিং লাইনসের এমডি ড. মীর আনিসুজ্জামান শনিবার বিকেলে মালয়েশিয়ায় মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোটারির প্রাক্তন গভর্নর মীর আনিস মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ ঢাকায় দাফন করা হবে।

বর্ণাঢ্য কর্মজীবনে ড. আনিস ব্যবসার পাশাপাশি রোটারির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আরও খবর

Sponsered content