সারাদেশ

ঢাকায় বিএনপির দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

  নাজমুল ইসলাম মন্ডল, ঢাকা ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) দুপুরে কাওলা সিভিল এভিয়েশন মাঠ সংলগ্ন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মানিক হোসেন। এ সময় ৪৯ নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ হাজার পিছ কম্বল বিতরণ করা হয়।

বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তছলিম আহসান মাছুম, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সরকার, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, এবং ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সকলকে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content