সারাদেশ

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩:৫৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনছুরা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content