দিনাজপুর প্রতিনিধি | মোঃ শাহ্ আলম মন্ডল ৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩৬:০০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবী সংগঠন সিনেট এসোসিয়েশন-এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিরামপুর পৌর শহরের কেডিসি রোডে খাদ্য গুদামের সামনে অবস্থিত সিনেট এসোসিয়েশনের কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম করা হয়। পরে যোহরের নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মসকুরুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নূরা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনেট এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল হক জুয়েল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, ব্যবসায়ী সাহল আলম মাসুম, রবিউল ইসলাম, হাসান আলীসহ সিনেট এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





















