প্রচ্ছদ

বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে বেদে পল্লীর শিশু দের ঈদ উপহার বিতরণ

  ঝিনাইদহ প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৬:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার একটি খাসজমিতে কয়েক বছর যাবৎ ৩৮টি অসহায় বেদে পরিবার বসবাস করে আসছে। বাচ্চাদের নতুন পোশাক তো দূরের কথা দুবেলা দুমুঠো খাবার জোগতে তাদের হিমশিম খেতে হয়। এবার বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার সদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছে।

আজ রবিবার (৯ মার্চ) বিকেলে শহরের পবহাটি এলাকার বেদে পল্লীতে বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শিশুদের জন্য ভালোবাসায় মোড়ানো পোশাক নিয়ে যান শুভসংঘের বন্ধুরা।ঈদের আগে ছোট ছোট বাচ্চাদের নতুন জামা-কাপড় পেয়ে খুশি হয়েছেন অভিভাবকরা।

বেদেপল্লীর বাসিন্দা ঈসমাইল হোসেন বলেন, ‘আমাদের আগের মতো আর কেউ মূল্যায়ন করে না। বাপ-দাদার পৈতৃক পেশা আগলে ধরে আছি। তবে কামাই রোজগার নাই।ভাবছিলাম ঈদে ছোট দুটো ছেলেমেয়েকে কী দেবো! এর মধ্যে বসুন্ধরা শুভসংঘ আমাদের সন্তানদের জন্য নতুন পোশাক দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।

বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, ‘বেদে পল্লীর মানুষগুলো অনেকটাই অপেক্ষিত। কিন্তু ওরাও এই সমাজের মানুষ, আছে বেঁচে থাকার অধিকার।সুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ওদের পাশে দাঁড়িয়েছি।’

জেলা কমিটির সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক বলেন, ‘সমাজের অবহেলিত মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বেদেপল্লীর শিশুদের মাঝে আমাদের ভালোবাসায় মোড়ানো নতুন পোশাক বিতরণ করলাম। জেলাব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামানিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সহ- সভাপতি তাপস কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, নির্বাহী সদস্য হাবিবুর রহমান সৌরভ, মুস্তাকিম হোসেন প্রমুখ।

তাপস কুণ্ডা /এমআই

আরও খবর

Sponsered content