সারাদেশ

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

  তানভীর সরদার , স্টাফ রিপোর্টারঃ ১২ জানুয়ারি ২০২৬ , ১১:২১:১৭ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মোটরসাইকেল আরোহী।

রোববার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে উপজেলার নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান আজাদ মহেশপুর উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে আজাদ হোসেন নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিবুল হাসান আজাদ নিহত হন।

পরে স্থানীয়রা মহেশপুর ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার পর। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরও খবর

Sponsered content