মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৬ জানুয়ারি ২০২৬ , ৮:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় সব্দালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলি আহম্মেদ, জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্যা খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহানাজ ফেরদৌস হ্যাপী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















