সারাদেশ

টঙ্গীতে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২৩ জানুয়ারি ২০২৬ , ৭:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার। তিনি তাঁর বক্তব্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রার্থী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা টঙ্গী—যেখানে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষের সংখ্যা বেশি। এ এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে টঙ্গীর ট্রাক স্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন।

শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুর রহমান বাবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাট, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নুর এবং গাছা থানা বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাহি।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content