সারাদেশ

কুড়িগ্রামে উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  কুড়িগ্রাম প্রতিনিধি |   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৪:১১ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ত্রৈমাসিক সমন্বয় সভায় কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর এ্যাডভাইজার আব্দুল মতিন সর্দার, ইএসডিও-এ্যাকসেস প্রজেক্টের ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ, প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুক এবং জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইএসডিও-এ্যাকসেস প্রজেক্টের প্রাণিসম্পদ বিভাগের টেকনিক্যাল অফিসার সোহেল রানা। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় জলবায়ু পরিবর্তনের কারণে কুড়িগ্রাম জেলার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে পরিচালিত ‘জলবায়ু পরিবর্তনের টেকসই সমাধান নিশ্চিত করার জন্য পদক্ষেপ (এ্যাকসেস)’ প্রকল্পের আওতায় এ ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

আরও খবর

Sponsered content