সারাদেশ

বাঘারপাড়ায় সরকারি শহীদ সিরাজ উদ্দিন হোসেন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

  সাঈদ ইবনে হানিফ: ২৫ এপ্রিল ২০২৬ , ১১:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় সরকারি শহীদ সিরাজ উদ্দিন হোসেন কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মীর কাশেম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম (দর্শনা সরকারি কলেজ), সহযোগী অধ্যাপক শিরিন আক্তার (সরকারি এম এম কলেজ, যশোর) এবং শিক্ষক পরিষদের সম্পাদক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার মন্ডল। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের ক্রীড়া সম্পাদক আবু উবায়দা শিমু।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যের পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সমাপনী দিনে আনন্দ, উচ্ছ্বাস ও সাফল্যের এক সুন্দর সমন্বয় দেখা যায়। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

আরও খবর

Sponsered content