সারাদেশ

টঙ্গীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক আরোহী গুরুতর আহত, চালক আটক

  স্টাফ রিপোর্টার : ১১ মে ২০২৬ , ৮:২২:১৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে গোল্ডেন সিটি পরিবহনের একটি বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর চৌরাস্তা থেকে সদরঘাটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর টহলরত পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় বাসচালক মো. সুমন বেপারীকে আটক করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটিও জব্দ করে থানায় নেওয়া হয়।
তবে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content