প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাও খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মেধাবিকাশ প্রতিফলন সম্ভব, তেমনিভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সাফল্য অর্জন সম্ভব। শিক্ষার্থীদের শরীর চর্চা খেলাধুলার মাধ্যমে হয়। মাধ্যমিক পর্যায়ে এসব ক্ষেত্রে সফল হতে পারলে পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যোগ্য মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে পিতামাতাসহ সবার মুখউজ্জ্বল করতে পারবে। কাজে এ সময়টা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সফলতা অর্জন করতে হবে। বৃহস্পতিবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব উপদেশ মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাসান মৃধা। বক্তব্য শেষে তিনি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞার সার্বিক তত্ত্বাবধায়নে ও শিক্ষক-কর্মচরীবৃন্দের সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ও অতিথিকে ফুল দিয়ে এবং স্কাউট শিক্ষার্থীদের করতালির মাধ্যমে বরণ করা হয়।




















