প্রতিনিধি ২২ মে ২০২৬ , ১২:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ
দেশের সাংস্কৃতিক অঙ্গন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি যোগ করতে আগামীকাল শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি।
জানা গেছে, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
তিনি বিকেলে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।




















