জাতীয়

ঢাকায় শীত নিয়ে নতুন তথ্য

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১০:০৯:৫০ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ মেঘলা থাকাসহ কুয়াশার দাপট থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

আরও খবর

Sponsered content