সারাদেশ

চর কাশীপুরে সাপ্তাহিক মেলা ঘিরে বিতর্ক, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৬ , ৩:৫৪:৫০ প্রিন্ট সংস্করণ

 

নারায়ণগঞ্জের চর কাশীপুর এলাকায় একটি সাপ্তাহিক মেলাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা ওমরের নামে পরিচালিত এ মেলা নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ ও আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ওমরকে সহযোগিতা করছেন তার বড় ভাই ছোট আলমগীর। স্থানীয়দের একাংশের দাবি, তিনি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিলেও দলের কোনো পদ-পদবীতে নেই। বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, একটি রাজনৈতিক দলের নাম বা পরিচয় ব্যবহার করে বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করা হলে সংশ্লিষ্ট দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। তাদের প্রশ্ন, একটি মামলার আসামির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে এমন কার্যক্রম প্রকাশ্যে পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় চর কাশীপুর এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর হবে।

আরও খবর

Sponsered content