জাতীয়

হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৫:১২:২০ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে মারা গেছে ৫৪৫ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৮৭ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু।

আরও খবর

Sponsered content