সারাদেশ

শ্রীপুরে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (শ্রীপুর–মাগুরা) বিএনপি পরিবার ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে শ্রীপুর শহরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ (শ্রীপুর–মাগুরা) বিএনপি পরিবারের সভাপতি ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর মাগুরা জেলার নির্বাচনী টিম লিডার ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাদশা জোয়ার্দার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু তারিক বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রইচ উদ্দিন আহম্মেদ, কৃষিবিদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহাগ শেখ, মো. আনছার আলী খান।

এ ছাড়া শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুজার মোহাম্মদ কুতুবুল্লাহ, প্রচার সম্পাদক হিরো জোয়ার্দার, বিশিষ্ট সাংবাদিক মো. বছির হোসেন মিয়া, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম. বাবুল মিয়া, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক লিমন খানসহ ঢাকাস্থ (শ্রীপুর–মাগুরা) বিএনপি পরিবার ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content