জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:২৩:৩৮ প্রিন্ট সংস্করণ
আগামী ২০ আগস্ট ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার গণসমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শহরের কমিটমেন্ট কনফারেন্স হলে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা একরামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সহসভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কেএম বেলাল হোসাইন পাটোয়ারী, জেলা বামুকের ছদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক সামছুল হক চৌধুরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, সহসভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ আল শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আলী আহমদ ফোরকানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথ সভায় নেতৃবৃন্দ গণসমাবেশ সফলের লক্ষ্যে সার্বিক বিষয়ে সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন। ইতিমধ্যে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ও অনলাইন প্রচারণাসহ ব্যাপক দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনের মুখপাত্র মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, “সমকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশগুলোতে যেভাবে জনতার ঢল নেমেছে, ফেনীতেও আমরা সর্বোচ্চ জনশক্তি প্রদর্শন করব।”




















