সারাদেশ

ঢাকা-গাজীপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় লালপুরের যুবকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর): ১৪ জুন ২০২৬ , ৮:১৪:০৭ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন (৩৫) ঢাকা-গাজীপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকালে আম বোঝাই একটি পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত আফজাল হোসেন লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি পেশায় একটি পিকআপের হেল্পার ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আম বোঝাই পিকআপটি গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেনের মৃত্যু হয়।

সকালে মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েছেন। তার অকাল মৃত্যুতে কেশবপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের প্রতি স্থানীয়দের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content