বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’-এ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

  প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ১:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’এও। দর্শকদের জন্য বিশেষ একটি পর্ব নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ফুটবল জার্সি পরা নাটকের তারকাদের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রি-বুকিং করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রকাশিত ছবিতে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে ব্রাজিলের জার্সি গায়ে ছিলেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেল।

বিশেষ এ পর্বে বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাচেলরদের তর্ক-বিতর্ক, বাজি ধরা এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে নানা হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হবে।

পর্বটি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর চ্যাপ্টার-১৩ হিসেবে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

আরও খবর

Sponsered content