প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৯:০৮:১০ প্রিন্ট সংস্করণ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জীবনযাত্রার অনেকটাই ঘিরে রয়েছে গভীর রহস্য। এই রহস্যের একটি বড় অংশজুড়ে রয়েছে নিজের মাকে নিয়ে তাঁর দীর্ঘ নীরবতা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি দেশটির ক্ষমতায় আসীন থাকলেও কখনোই প্রকাশ্যে নিজের মায়ের নাম উচ্চারণ করেননি।
উত্তর কোরিয়ায় বংশপরিচয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। তাই কিম জং উনের মায়ের পরিচয় শুধু যে গোপনীয় রাখা হয়েছে তা নয়, বরং এটি এমন একটি স্পর্শকাতর বিষয় যা দেশটির শাসকগোষ্ঠীর জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।




















