সারাদেশ

টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা কামাল হোসেন বুলু বহিষ্কার

  গাজীপুর প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ২:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপির অধীন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ্ উদ্দিনের নির্দেশে মো. কামাল হোসেন বুলুকে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুলিপি গাজীপুর মহানগর বিএনপির কাছে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content