সারাদেশ

নওগাঁর সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  নওগাঁ প্রতিনিধিঃ ১২ জুলাই ২০২৬ , ৪:২৩:৫১ প্রিন্ট সংস্করণ

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রোববার  বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content