প্রচ্ছদ

বগুড়ায় চাঁদার টাকা না পেয়ে ফার্মাসিস্ট কে মারধরববিএনপি নেতার

  বগুড়া জেলা প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:২১:১৮ প্রিন্ট সংস্করণ

চাঁদা না দেওয়ায় সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফার্মাসিস্ট শামীম হোসেনকে পিটিয়েছে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে দশটার দিকে শহরের মালগ্রাম সিদ্দিকের মোর এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির সাবেক নেতা ও চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি রতনের নেতৃত্বে তিন চার জন সন্ত্রাসী মালগ্রাম সিদ্দিকের মোড়ে ফার্মাসিস্ট শামীম হোসেন এর কাছে গিয়ে পিকনিক খাওয়ার কথা বলে তার কাছে সাত হাজার টাকা চাঁদা চায়। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে তিনি চোখ মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

এমআই

আরও খবর

Sponsered content