প্রচ্ছদ

মহেশপুের বিএনপি নেতার মৃত্যুতে জামায়াতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধিঃ ২১ মার্চ ২০২৫ , ৯:০২:১০ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নং কাজিরবেড় ইউনিয়নের জামায়াতে ইসলামের নেতাকর্মী কর্তৃক সামন্তা গ্রামের জীবননগর পাড়ার বিএনপি নেতা আবু জাফর কে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার ২১ মার্চ বিকালে সামন্তা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, কাজিরবেড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে, এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি র সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য এস এম শাহ জামান মোহন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এম এ আজিজ সহ হাজার হাজার বিএনপির নেতা কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগন নেতাদের কে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাঠে ময়দানে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘন্টার ভিতরে জামাতের দোষী ব্যক্তিদের গ্রেফতার দেখতে চাই। সমাবেশ শেষে মৃত আবু জাফরের জানাজা অনুষ্ঠিত হয় এবং জীবন নগর পাড়ার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নাসির উদ্দীন /এমআই

আরও খবর

Sponsered content