প্রচ্ছদ

গাইবান্ধায় দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করলো জেলা বিএনপি

  লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি ২৮ মার্চ ২০২৫ , ১০:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, কৃষক দলের সভাপতি মোস্তাক আহমেদ মোস্তাক, সদর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক খন্দকার সফিউল ইসলাম রিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content