সারাদেশ

আগৈলঝাড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৫ মার্চ ২০২৬ , ৮:৪১:০৮ প্রিন্ট সংস্করণ


বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামে নিউ ড্রিম স্পোর্টিং ক্লাবের আয়োজনে “শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মনোরম পরিবেশে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে, যা শেষ পর্যন্ত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার ও এনায়েত খান মনু, এবং বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল বখতিয়ার।

অনুষ্ঠানে সৌজন্য প্রদান করেন নিউইয়র্ক যুবদল (যুক্তরাষ্ট্র)-এর সাবেক দপ্তর সম্পাদক ও বাগধা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান নিলু।

এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক খোকন, বাগধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফারুক আকন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজমুল হোসেন হাওলাদার। আয়োজনে সহযোগিতা করেন বাবুল আকন, মস্তফা আকনসহ আরও অনেকে।

সুশৃঙ্খল আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

আরও খবর

Sponsered content