সারাদেশ

আগৈলঝাড়ায় ১৩ হাজারের বেশি অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৯:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩ হাজার ২৩৮ জন অতিদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার গৈলা ও রাজিহার ইউনিয়ন পরিষদে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।

গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম-আহ্বায়ক আবুল মোল্লা, এনায়েত হোসেন মনু এবং জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার।

অন্যদিকে রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪ জন, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭৪ জন, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮ জন, বাগধা ইউনিয়নে ২ হাজার ৬৭৮ জন এবং রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪ জন অতিদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন।”

আরও খবর

Sponsered content